• আন্তর্জাতিক

‎বিক্ষোভে উত্তাল ইতালি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গত সপ্তাহের সহিংস সংঘর্ষের পর ব্যাপক দমন-পীড়ন ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও শনিবার ইতালিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎পুলিশ জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করে আটটি শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক।
‎
‎বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির বিভিন্ন শহরে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। দেশটির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। রোমেও মিছিল চলাকালে বোতল ছোড়ার পর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
‎
‎বোলোনিয়ায় বিক্ষোভকারীরা বোতল ও পটকা ছুড়লে পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। এ ছাড়া মিলান ও ফ্লোরেন্সেও উত্তেজনা দেখা দেয়। এসব শহরে কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয় পুলিশ।
‎
‎এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে সংঘটিত অস্থিরতার তদন্তের অংশ হিসেবে মিলান, পাশের শহর মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।
‎
‎আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে হুমকি দেয়া, তাদের ওপর হামলার পরিকল্পনা, যানবাহনের ক্ষতিসাধন এবং ভবনে আগুন দেয়ার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের সঙ্গে এসব তল্লাশির সম্পর্ক রয়েছে।
‎
‎ইতালির বার্তা সংস্থা আনসার বরাতে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেন, পুলিশ ভারসাম্য ও পেশাদারত্বের সঙ্গে সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ইতালিতে যারা মনে করে দায়মুক্তি নিয়ে কাজ করতে পারবে, তাদের কোনো জায়গা নেই।

মন্তব্য (০)





image

১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্য...

১

আন্তর্জাতিক ডেস্ক :  দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশস...

image

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

২

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং...

image

২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি ...

৩

‎নিউজ ডেস্কঃ আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থন...

image

‎তোমাদের ধারণার চেয়েও আমরা অনেক শক্তিশালী’: নেতানিয়াহু

৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও তাদের মিত্ররা ইসরায়েলের পার্লামেন্...

image

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘা...

৫

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সম্ভাব্য ...

  • company_logo