• আন্তর্জাতিক

যুদ্ধের কারণে খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ: পেজেশকিয়ান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে দেশের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, আমরা বর্তমানে যে যুদ্ধের মুখে পড়েছি এবং যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তার কারণে এই সমাজের অনেক মানুষকে টেবিলে খাবার বা অন্ন জোগাতে হিমশিম খেতে হচ্ছে।

পেজেশকিয়ান দেশে বিদ্যমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি অবসানের আহ্বান জানিয়ে বলেন, তেহরানকে অবশ্যই ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’। তবে তার সরকার ঠিক কীভাবে এই লক্ষ্য অর্জন করতে চায়, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
প্রসঙ্গত ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ ক্রমান্বয়ে বৃদ্ধি করে চলেছে, যার মধ্যে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার পদক্ষেপও অন্তর্ভুক্ত। এর ফলে দেশটির তেল রফতানি ও বাণিজ্য মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরানও তাদের কড়াকড়ি বজায় রেখেছে।

সূত্র: উইয়ন নিউজ

মন্তব্য (০)





image

১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্য...

১

আন্তর্জাতিক ডেস্ক :  দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশস...

image

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

২

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং...

image

২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি ...

৩

‎নিউজ ডেস্কঃ আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থন...

image

‎তোমাদের ধারণার চেয়েও আমরা অনেক শক্তিশালী’: নেতানিয়াহু

৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও তাদের মিত্ররা ইসরায়েলের পার্লামেন্...

image

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘা...

৫

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সম্ভাব্য ...

  • company_logo