• আন্তর্জাতিক

অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: পেজেশকিয়ান ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সংঘাত পুনরায় শুরু হওয়ার তীব্র আশঙ্কার মধ্যেও তিনি উভয় পক্ষকে চুক্তিতে ফিরে আসার এবং তা চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) ইরানের প্রেস টিভিতে প্রচারিত এক ভাষণে এই দাবি করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'মিনি এপিক ফিউরি' নামক নতুন সামরিক পদক্ষেপের হুমকির পর থেকেই অঞ্চলটিতে নতুন করে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
‎
‎তবে ট্রাম্পের সামরিক হুমকি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর প্ররোচিত বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে যেকোনো ধরনের সীমিত আক্রমণ চালানো হলে পাল্টাভাবে বহুগুণ বেশি কঠোর হামলা চালানো হবে।
‎
‎একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি সাফ জানিয়ে দিয়েছেন যে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীকে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি মন্তব্য করেন যে,‌‌‌ ‍‍‍‍‌‌‌‌‌‌‌তেহরান শান্তি চায়, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কারও তোয়াক্কা না করে যেকোনো আগ্রাসনের ভয়াবহ জবাব দেওয়া হবে।
‎
‎চলমান এই পরিস্থিতির মধ্যে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে আলাদা বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশের দুর্নীতি দমন এবং সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়সহ সার্বিক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য (০)





image

১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্য...

১

আন্তর্জাতিক ডেস্ক :  দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশস...

image

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

২

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং...

image

২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি ...

৩

‎নিউজ ডেস্কঃ আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থন...

image

‎তোমাদের ধারণার চেয়েও আমরা অনেক শক্তিশালী’: নেতানিয়াহু

৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও তাদের মিত্ররা ইসরায়েলের পার্লামেন্...

image

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘা...

৫

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সম্ভাব্য ...

  • company_logo