• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে এসআরবির অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড়ে নবিরুল ইসলাম বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। 

‎গতকাল গভীর রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত  নবিরুল ইসলাম একই এলাকার মৃত কবেদ আলীর ছেলে। বিষয়টি শনিবার (২৪ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এসআরবি ১৩।

‎এসআরবি জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর থানার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় নবিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়  নবিরুলের বাড়ি থেকে ৬১৬ পিস ট্যাপেন্টাডল, ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়

‎আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথাও জানিয়েছেন এসআরবি। 

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

সাগর-রুনি হত্যা মামলায় তথ্য যাচাই করছে টাস্কফোর্স, ফের সম...

১

‎নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্য...

image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগে সনদ জালি...

৩

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর পরিক...

image

সাতকানিয়ায় ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

৪

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের...

image

বিএডিসির দুই প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ১২০ কোটি আত্মসাতে...

৫

নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রায় ...

  • company_logo