• অপরাধ ও দুর্নীতি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, তদন্তকারীরা প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পেয়েছেন। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

সাগর-রুনি হত্যা মামলায় তথ্য যাচাই করছে টাস্কফোর্স, ফের সম...

১

‎নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্য...

image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগে সনদ জালি...

৩

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর পরিক...

image

সাতকানিয়ায় ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

৪

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের...

image

বিএডিসির দুই প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ১২০ কোটি আত্মসাতে...

৫

নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রায় ...

  • company_logo