• অপরাধ ও দুর্নীতি

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. ওমাইর (৪) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ওমাইর (৪) একই ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশুটি হত্যার শিকার হয়। এ ঘটনায় জড়িত এমন অভিযোগে আব্দুর রহমান ও তার স্ত্রী আনসার বেগমকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১৩ ব্লকের আব্দুর রহমানের বসতঘরসংলগ্ন এলাকায় একটি ময়লার ট্যাংকির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ওমাইর নিখোঁজ ছিল। এ ঘটনায় শিশুটির পরিবার ও ব্লক হেড মাঝি পুলিশকে অবহিত করেন। পরে জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন। গত ৯ অক্টোবর শিশুর বাবা আব্দুর রহমানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ করেন। এ সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় শনিবার দুপুর ১ টার দিকে আব্দুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুর রহমান শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুর রহমান ও তার স্ত্রী আনসার বেগমের দেখানো স্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

জামতলী পুলিশ ক্যাম্প-১৫-এর ইন্সপেক্টর তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়দের সহযোগিতায় এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

image

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

image

টেকনাফ- উখিয়ায় ৬৪ বিজিবি‘র অভিযান : ৯ লক্ষ ৯৪ হাজার পিস ই...

৩

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযা...

image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

৪

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

৫

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

  • company_logo