ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে তিন অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই আরিফুর রহমার,এসআই সাদেকুল,এসআই নাহিদ হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনির হাট বাজারস্থ গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান এর দোকান ঘরের ভিতর থেকে অনলাইন ক্যাসিনো,জুয়া খেলার আপরাধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে খেলার সামগ্রী ২ টি স্মাট মোবাইল ফোন ৪ টি সিম জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার মৌলভিপাড়া এলাকার মোঃ কফিল উদ্দিনের ছেলে ১। মোঃ মনির হাসান (১৯), সিতা পাড়া এলাকার চন্দ্র মোহনের ছেলে ২। সুধির চন্দ্র(৪২),ভান্ডারুগ্রাম এলাকার সৈয়দ আলীর ছেলে ৩।মোঃ আসাদুজ্জামান (৩৭)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ এনায়েত কবির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)