• সমগ্র বাংলা

ঈদে মিলাদুন্নবী ছুটিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর শেখ বলেন, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টম হাউজ ও স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে আবারো যথানিয়মে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসে সরকারি ছুটি থাকায় একদিনের জন্য বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দরের কাজকর্মসহ আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক সেদেশে ফিরে যেতে পারবে।

এদিকে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে। 

মন্তব্য (০)





image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

২

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

  • company_logo