• সমগ্র বাংলা

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মধ্য বয়সি একজন রোগীনি নিখোজ হয়েছে। গত ৩দিনেও সন্ধ্যান মিলেনি তার। 

নিখোজ রোগীনি গুল নাহার বেগম (৫৫) জেলা সদরের ২ নম্বর সুন্দুরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের জার্জিস আলীর ছেলে। 

জানা গেছে, স্টকে আক্রান্ত হওয়ায় ২৭ সেপ্টেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়াডে তাকে ভর্তি করেন স্বজনরা। 

পরদিন ২৮ সেপ্টেম্বর  ভোর ৫টার পর থেকে খুজে পাচ্ছেন তারা। হঠাৎ করে তার নিখোজের বিষয়ে কিছুই বুঝতে পারছেনা সংশ্লিষ্ট। কোতয়ালী থানা পুলিশে সাধারন ডাইরি করা ছাড়াও তার সন্ধ্যানে মাইকিং করা হয়েছে। 

জানা গেছে, নিখোজ গুল নাহার বেগমের স্বামী জার্জিস হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের কর্মপরিষদ সদস্য। 

কোতয়ালী থানার পুলহাট ফাঁড়িতে কর্মরত উপ পরিদর্শক রুহুল আমিন জানান, নিখোজ রোগিণী সন্ধ্যান পেতে মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন তারা।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

২

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

  • company_logo