• সমগ্র বাংলা

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ, ফরিদপুরে মা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজ শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালান মা। শুধু তা-ই নয়, সেই ভয়াবহ দৃশ্য ভিডিও করে পাঠান বিদেশে থাকা স্বামীর কাছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মা বিথী আক্তারকে (২৮) আটক করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশ তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) নিজেদের হেফাজতে নেয়।

নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পরই অনুসন্ধানে নামে পুলিশ। তদন্ত চলাকালেই ভুক্তভোগী শিশুটির ফুফু থানায় ফোন করে বিস্তারিত জানান। এর ভিত্তিতে পুলিশ দ্রুত রাধানগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিথী আক্তার স্বীকার করেছেন যে, তার স্বামী আব্বাস আলী গত ৭ বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে ফাঁস দেওয়ার অভিনয়/চেষ্টা চালিয়ে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠিয়েছিলেন।

ওসি আরও জানান, ঘটনার আসল রহস্য ও নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উদ্ধার করা দুই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৪

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

  • company_logo