ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : শিশুশ্রম, মাদক, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিয়েমুক্ত সদর উপজেলা ঘোষণা অনুষ্ঠানে শিশুশ্রম থেকে মুক্ত হয়ে ভর্তিকৃত শিশুর পরিবারকে আয়মূখী কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার এ উপলক্ষে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে প্রধান অতথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন সমাজের উন্নয়ন অগ্রগতির পথে প্রধান অন্তরায় মাদক, বাল্যবিয়ে, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিশুশ্রম। এসব সামাজিক ব্যধি দূর করতে হলে সরকারি, বেসরকারি, কমিউনিটির ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এমপি মামুন বলেন আজকের ঘোষণা যাতে প্রতিকী না হয় এব্যপারে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মহতী উদ্যোগের প্রতি অকুণ্ঠ সমর্থ জানিয়ে বলেন আজকে আমরা ঘোষণা করার মধ্যদিয়ে এসব প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সামাজিক ব্যধিগুলোর কারণ, সমাধানে করণীয় বিষয়ের উপর বিশ্লেষণমূলক আলোচনা করে বলেন একটি পরিবার একটি শিশু অর্থাৎ বিত্তবান পরিবারগুলো যদি একটি করে শিশু দায়িত্ব নেন তাহলে শিশুশ্রমের বদলে সবাই স্কুলে যাবে। ঝরে পড়বে না। ঠিকঠাক মত নজরে রাখতে পারলে বিদ্যালয় থেকে ঝরে পড়বে না। পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে বাল্যবিয়ে হবে না। শিশুর সুরক্ষায় জামালপুর এরিয়া প্রোগ্রামের গৃহীত কার্যক্রম সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেন। এসব শিশুদের পড়ালেখার ক্ষেত্র ষব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ রোটারি ক্লাব অব জামালপুরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল হাই আল হাদী, জামালপুর জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ডাইরেক্টর অপারেশন এন্ড টেকনিকেল প্রোগ্রাম লিমা হান্না দারিং, লিড এডুকেশন প্রোগ্রাম মো. কামরুজ্জামান কালাম, জাবেদ গ্রুপের পরিচালক আলহাজ রাকিবুল করিম, জেলা নিকাহ নিবন্ধক সমিতির সাধারণ সম্পাদক কাজি মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে জামালপুর সদর আসনের এমপি অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা পত্রে স্বাক্ষর করেন। এর আগে শিশুশ্রম, মাদক, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিয়েমুক্ত উপজেলা ঘোষণা পত্রে স্বাক্ষর করেন।সবশেষে রোটারি ক্লাব অব জামালপুর ও উপজেলার প্রশাসনের মাধ্যমে ভর্তিকৃত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা ও জামালপুর পৌরসভায় জরিপের মাধ্যমে ৪৫৬ জন শিশু শ্রমিক খুঁজে বের কার হয়। এরমধ্যে ১১৮ জন শিশুর দায়িত্ব নেন জামালপুর এরিয়া প্রোগ্রাম। প্রতি শিশুর পরিবারকে আয়মূখী কাজের জন্য ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। এরমধ্যে কমিউনিটির কাছ থেকে চার লাখ ২০ টাকা টাকা। আর বাকী টাকা যায় খদ্দেরদে পকেটে।
উল্লেখ, জামালপুর সদর উপজেলায় গত এক বছরে কাজির মাধ্যমে কোন বাল্যবিয়ে সংঘটিত হয় নাই। বিদ্যালয় থেকে ঝরে পড়ার হারও শুন্যের কোটায় নেমে আসছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

মন্তব্য (০)