• সমগ্র বাংলা

‎উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্য (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের থানামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশাল সরকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরশহরের জোদ্দারপাড়া গ্রামের সমীর সরকার খোকনের ছেলে।
‎
‎পুলিশ জানায়, গত ৭ জুন উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রীজের উপর ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্য সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্যকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

২

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

  • company_logo