• অপরাধ ও দুর্নীতি

ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ভাড়া বাসা থেকে ইশরাত জাহান মিমি (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউসার আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দাবি,' প্রেমের সম্পর্ক প্রকাশ করা,ব্ল্যাকমেইল ও অর্থ দাবিকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে মিমিকে শ্বাসরোধে হত্যা করে কাউসার।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পিবিআই জামালপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়,'২০১৪ সালে শেরপুরের শাওন নামে এক ব্যক্তির সঙ্গে মিমির বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০২১ সালে শাওনের মৃত্যুর পর সন্তানদের নিয়ে জামালপুর শহরের নয়াপাড়া রেলগেটসংলগ্ন বাবুল মিয়ার ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন মিমি। প্রায় তিন বছর আগে কাউসারের রাফি স্টোরে কেনাকাটার সূত্রে তাঁদের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দুজনই মাদকাসক্ত ছিলেন।
পিবিআই আরও জানায়,'তাঁদের সম্পর্কের একটি ভিডিও ধারণ করে মিমি কাউসারকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে টাকা নেন। পরে আরও টাকা দাবি করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত ২২ আগস্ট সকাল ৯ টার দিকে মিমি কাউসারকে তাঁর বাসায় ডেকে নেন। সেখানে টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাঁদের সম্পর্কের কথা জানিয়ে দেন। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে কাউসার মিমির গলা চেপে ধরলে তাঁর মৃত্যু হয়। পরে কাউসার বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান। পরদিন ওই বাসা থেকে মিমির মরদেহ উদ্ধার করে পুলিশ।'

এঘটনায় মিমির মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসার আহমেদ খানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন,'জিজ্ঞাসাবাদে কাউসার হত্যার বিষয়টি স্বীকার করে এসব তথ্য জানিয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে। সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

image

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক ...

  • company_logo