ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার মেঘার বিলে অভিযান চালিয়ে ১০০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল বিল পড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

মন্তব্য (০)