ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টায় বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুষ চক্রবর্তী (১২)।
তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন থেকেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে আসা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে সিআইডির বিশেষ টিম রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
তিনি জানান, সিআইডি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কীভাবে ও কী কারণে এই হত্যাকাণ্ড হলো, তা জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

মন্তব্য (০)