• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ৪ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪ পুরিয়া গাঁজাসহ মোহাম্মদ নজরুল নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাছিরের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ নজরুল পূর্ব বাজালিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ তার হেফাজত থেকে চার পুরিয়া গাঁজা উদ্ধার করে।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএমের নির্দেশনায় এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশ স্কটে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo