ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার(১৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড দারোগারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজউদ্দিন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাচগাঁও গ্রামের সাহাবউদ্দিনের ছেলে। সেও স্থানীয় সলিং মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
অভিযুক্ত মেয়ের জামাতা ফিরোজ (২৫) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। সে দারগারচালা গ্রামের মনির হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।
নিহতের পরিবার সুত্রে জানা যায় , ফিরোজ তার চাকুরির সুবাদে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়ীতে বসবাস করতো। মঙ্গলবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এ ঘটনা স্ত্রী তার বাবাকে জানালে হাফিজ উদ্দিন মেয়ের বাড়ীতে আসে। এসময় জামাই ফিরোজের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বাশের লাঠি দিয়ে শশুরকে আঘাত করলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।এসময় আশপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্তরা ঘরে তালা দিয়ে গা ঢাকা দেয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, রাতে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় জামাই। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

মন্তব্য (০)