• সমগ্র বাংলা

ভারতে চার বছর কারাভোগের পর দেশে ফিরল সিরাজুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে ভারত হয়ে চীনে যাওয়ার স্বপ্ন বিফলে চার বছর কারাভোগের পর দেশে ফিরল সিরাজুল ইসলাম। 

মঙ্গলবার সন্ধায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে তাকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান।

ফেরত আসা সিরাজুল ইসলাম (৫৭) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার

চানমরিহাট গ্রামের ফরমান আলির ছেলে। 

ভুক্তভোগীর বরাতে ওসি বলেন, ভারত থেকে তাকে চীনে পাঠানোর কথা বলে আদম পাচারকারি দালাল সিরাজুল ইসলামকে ২০২২ সালের জানুয়ারী মাসে বুড়িমারী বর্ডার দিয়ে ভারতে নিয়ে যায়।ভারতে প্রবেশ করে বিহারে যেয়ে ০৬ মাস জেলের কাজ করে। সেখান থেকে জুলাই মাসে ভারতের বিএসএফ তাকে অবৈধ অবস্থানের কারনে আটক করে। পরে তারা আদালতে সোপর্দ করলে আদালতে তাকে চার বছরের সাজা দিয়ে বিহার কারাগারে পাঠায়।

পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল দিয়ে তিনি দেশে ফেরেন।ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo