• সমগ্র বাংলা

আগামী ২৯ আগষ্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর ‘সপ্তপদী’ এক্সপ্রেস ট্রেনের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তঃনগর সপ্তপদী এক্সপ্রেস ট্রেন। সোমবার (১৭ আগষ্ট) রাতে রেলওয়ে বিভাগের উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তার জানান, আগামী ২২ আগষ্ট ট্রেনের নতুন র‌্যাক ভারত থেকে দেশে আসবে। ট্রেন চালুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ২৯ আগষ্ট। 

জানা গেছে, ট্রেনের নাম নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে। কেউ পাবনা এক্সপ্রেস,কেউ ইছামতি এক্সপ্রেস, কেউ চলনবিল এক্সপ্রেস নাম প্রস্তাব করলেও শেষ পর্যন্ত ‘সপ্তপদী’ নাম নির্ধারণ করা হয়। সপ্তপদী নাম দেবার ক্ষেত্রে রেলওয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান পাবনা। ১৯৬১ সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনিত কালজয়ী রোমান্টিক সিনেমা ‘সপ্তপদী’ নাম থেকে পাবনা থেকে নতুন চালু হওয়া ট্রেনের নামকরণ করা হয়েছে আন্তঃনগর ‘সপ্তপদী’ এক্সপ্রেস। ট্রেনটিতে ১টি এসি বাথ,২টি এসি চেয়ার কোচসহ মোট ১১টি বগি থাকবে। প্রতিদিন ২ হাজার যাত্রী এই ট্রেনে ভ্রমন করতে পারবেন। ট্রেনের যাত্রার সময়,যাত্রা শেষ কখন হবে সেটি নির্ধারণ করা না হলেও ট্রেনটি পাবনা স্ট্রেশন থেকে ছেড়ে টেবুনিয়া,  মাজগ্রাম জংশন, ঈশ্বরদী জংশন, চাটমোহর, ভাঙ্গুড়া, উল্লাপাড়া, মনসুর আলী, টাঙ্গাইল এবং ঢাকা স্টেশনে যাত্রা বিরতি করবে।

এদিকে পাবনা থেকে প্রথম বারের মতো আন্তঃনগর ট্রেন চালু হবার খবরে উচ্ছসিত সবাই। তাদের দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় উল্লাস করছে পাবনাবাসী।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo