• সমগ্র বাংলা

বৃষ্টি পানি বের হতে না পারায় জলাবদ্ধতা,ফলে ৯০০ বিঘা জমিতে ধান চাষাবাদে বিলম্ব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ বৃষ্টি পানি বের না হতে পেরে তৈরি হয়েছে জলাবদ্ধতা ফলে একদিকে যেমন অনেকে যাতায়াতের জন্য চরম ভোগান্তিতে পড়েছে। অন্য দিকে জলাবদ্ধতা কারণে প্রায় ৯০০ শত বিঘা জমিতে ফসল ফলাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের।ঘটনাটি ঘটেছে গাইবান্ধা পৌরসভার তিনগাছের তল এলাকা হতে ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে। যেখানে কিছু টা অংশ বল্লমঝাড় ইউনিয়ন পরিষদেও পড়েছে।

বছর ২ আগে এই এলাকার জমি গুলোতে আমন ও ইরি মৌসুমে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ হতো।কিন্তু সময়ের পরিবর্তনে বৃষ্টি কাল হয়ে দ্বারিয়েছে তাদের।গত  ২ বছর ধরে বর্ষা সময় বৃষ্টির পানি বের না হতে পারার কারণে শুকনো মৌসুমে মাত্র ইরিধান চাষ করতে হচ্ছে তাদের।ফলে অর্থনৈতিকভাবে সংকটে পড়তে হয়েছে এই এলাকার কৃষকদের।কৃষকদের দাবি পূর্বে পানি বের হওয়ার জন্য তিনটি ব্রীজ ছিল যা এখন বিভিন্ন দখলের কারণে বসতি ও স্থাপনা তৈরি হওয়ার কারণে পানি বের হতে পারছে না।তাই পানি বের হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আবার দুই মৌসুমে ধান সহ বিভিন্ন ফসলের চাষ করতে পারবেন তারা।

স্থানীয় বাসিন্দার মো জাহাঙ্গীর মিয়া বলেন, দীর্ঘদিন থেকে একটু বৃষ্টি হলে বাস টার্মিনাল সহ বিভিন্ন জায়গায় পানি আমাদের এলাকায় এসে ভরে যায়।আর এই পানি গুলো বের হওয়ার জন্য তিনটি ব্রীজ ছিল সেই ব্রীজের মুখ বন্ধ হওয়ার কারণে পানি বের হতে পারছে না।যার কারণে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

মো সুমন মিয়া নামের এক কৃষক বলেন,আমার জমি থেকে  বর্ষা মৌসুমে পানি বের হতে না পারায় এক খন্দ আবাদ করে আরেক খন্দ আবাদ পানির নিচে ডুবে থাকে।যার কারণে অন্য সময় গুলোতে আবাদ করতে পারি না চাল কিনে খেতে হয়।

ওবায়দুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দার বলেন,আমাদের দুঃখ কষ্টের কথা কেউ শোনে না।বহুবার বিভিন্ন নেতাদের কে বিষয়টি জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি।

বৃষ্টি পানি বের করে  জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। 

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন,এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo