ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে শিকার করেন।
ঢাবির প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)