• সমগ্র বাংলা

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। 

শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল বলে দাবি ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিকের। আর অভিযুক্ত নাইম হোসেন একই গ্রামের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, সকালে তিনি মাঠে কাজে গিয়েছিলেন। কাজ থেকে বাড়িতে ফেরার পর কুকুরটিকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যদের কাছে জানতে পারেন প্রতিবেশী রাশেদুলের ছেলে নাইম ফালা দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। পরবর্তীতে তিনি বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। এ ঘটনায় তিনি মামলা দায়ের করে কুকুর হত্যার বিচার চেয়েছেন। 

আর অভিযুক্ত নাঈম হোসেন কুকুর হত্যার কথা স্বীকার করে জানান, তাদের বাড়ির কয়েকটা ছাগলকে ওই কুকুরটি কামড়িয়েছে। তাই তিনি মেরে ফেলেছেন। আরও দুটি কুকুরকে তিনি মারবেন বলে জানান। 

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। ধারালো অস্ত্রাঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে। পুলিশ চাইলেই তিনি প্রতিবেদন দেবেন। 

চাটমোহর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সোলায়মান বাদী হয়ে নাইম হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo