• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বালুরমাঠ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

​বুধবার (১২ আগস্ট ) রাতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির জানান, উক্ত স্থানটি মাদক ও ছিনতাইয়ের স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি পিস্তলটি (ওয়ান শুটার গান)এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo