• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে বিদ্যালয়ের বাইরে থাকা ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ইএমডিসি প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে মাইজবাগ ইউনিয়নের কোডেক-ইএমডিসি প্রকল্পের ১২টি শিখন কেন্দ্রের ৩৪৮ জন শিক্ষার্থীর মাঝে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। চরশংকর শিখন কেন্দ্রের সামনে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাইজবাগ পাঁচপাড়া শিখন কেন্দ্রের সিএমসি কমিটির সভাপতি হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইজবাগ ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন মনোয়ার, কোডেক-ইএমডিসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম. হুমায়ুন কবীর এবং উপজেলা সমন্বয়কারী আজিজুর রহমান, কোডেক-ইএমডিসি প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার রুমা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে ১২টি শিখন কেন্দ্রের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় চার শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

জাতীয় সংগীত পরিবেশন ও শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন শিখন কেন্দ্র থেকে আগত শিক্ষার্থীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলদ গাছের চারা তুলে দেন।

চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা গাছগুলো বাড়ির আঙিনায় ও উপযুক্ত স্থানে রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করার প্রত্যয় ব্যক্ত করে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিশুদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন ফলদ গাছের চারা পাচ্ছে, তেমনি ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হয়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo