• সমগ্র বাংলা

সাতকানিয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক আটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পৌরসভায় এলাকায় ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণের দুল দাবি করে নুসরাত আক্তার (২৬) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মো. লোকমান হোসেন প্রকাশ মানিক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নুসরাত আক্তার ওই এলাকার কাশেম আলীর স্ত্রী। তিনি তার চার বছরের কন্যা ও দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। তার স্বামী চট্টগ্রাম শহরে ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সুবাদে লোকমান নুসরাতের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি নুসরাতের শয়নকক্ষে গিয়ে নগদ টাকা ও কানে পরিহিত সোনার দুল দাবি করেন। নুসরাত টাকা ও দুল দিতে অপারগতা প্রকাশ করলে লোকমান হাতে থাকা ছুরি দিয়ে তার গলা, বুক ও কানে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।

নুসরাতের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে থাকলে অভিযুক্ত লোকমান পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. জহির আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লোকমানকে জনতার হাত থেকে উদ্ধার করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে। পরে আহত লোকমানকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অন্যদিকে, গুরুতর আহত নুসরাতকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “আহত গৃহবধূকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo