• সমগ্র বাংলা

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত-৪, আহত ৫ জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী বাস ও জিটুগাড়ীর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক ( এসআই ) মো. সামছুজ্জামান।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন সেগুন বাগিচা এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলা নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

হতাহতরা সকলেই দুর্ঘটনা কবলিত জিটু গাড়ীর যাত্রী। স্থানীয়দের বরাতে এসআই সামশুজ্জামান বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারমুখি যাত্রীবাহী লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল জিপ (জিটু গাড়ী ) গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিটু গাড়ীটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় জিটু গাড়ীতে থাকা ৯ জন যাত্রী গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই  চালক ও সহকারি পালিয়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার সদর পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, “ আহতদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে এবং অপর ৩ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। “ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, এসআই মো. সামছুজ্জামাল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo