• সমগ্র বাংলা

রাণীনগরে গাছের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সবুজ বনায়ন গড়ার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর-বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি প্রায় ৩শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

এসময় পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক নওগাঁ এরিয়া অফিসের ডিজিএম ওমর ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম (অব:) জাহিদুর রহমান, ম্যানেজার (অব:) আজিজুল ইসলাম মুকুল, জাইদুল ইসলাম, আখতারুজ্জামান, আব্দুর রউফ, স্টাফ অফিসার মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নিজের পছন্দমাফিক গাছের চারা নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের পরচারনায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যরা বলেন ইসলামেও গাছ রোপনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে কিয়ামতের দিনও তুমি সুযোগ পেলে একটি গাছ রোপন কর। আগামীর জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণ করার জন্য বেশি বেশি পরিবেশবান্ধব গাছ রোপনের কোন বিকল্প নেই। তাই একটি গাছের চারা রোপনের পর শিশুদের সেই গাছের যত্ন নিতে উদ্বুদ্ধ করতে হবে। আগামী শত বছর এই পৃথিবীকে টিকে রাখতে হলে বেশি বেশি গাছ করার আহ্বান জানান অতিথিরা।

পরে অতিথিরা উপজেলার একমাত্র গ্রামীণ লাইব্রেরী বেলোবাড়ি-দাউদপুর গ্রামীণ পাঠাগার পরিদর্শন করেন। এসময় অতিথিরা লাইব্রেরীর পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় প্রত্যন্ত গ্রামের মধ্যে এমন প্রসিদ্ধ লাইব্রেরী গড়ে তোলার কারিগরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। লাইব্রেরীতে এসে অবসর সময়ে মোবাইল ফোন হাতে না নিয়ে নিজের পছন্দের একটি বই পড়ার আহ্বান জানান অতিথিরা। আগামীতে এই লাইব্রেরী আরো সমৃদ্ধশালী হবে এমনই প্রত্যাশা প্রকাশ করেন অতিথিরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo