• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) অনুজ কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে হকপাড়ার সেলিনার গলিতে আসামী মোছাঃ রিতা খাতুনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১১ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৮ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামীরা হলো—চুয়াডাঙ্গা সদর থানাধীন হকপাড়া এলাকার মোঃ সেকেন্দার আলীর মেয়ে ও মোঃ অপু আলীর স্ত্রী মোছাঃ রিতা খাতুন (২৩) এবং একই এলাকার মোঃ মজিবর রহমানের মেয়ে মোছাঃ হোসনা খাতুন (২৫)। অভিযানের পর উদ্ধারকৃত গাঁজা আলামত জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।

​গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত আসামীদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

​জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুয়াডাঙ্গাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo