• সমগ্র বাংলা

হাসপাতালে ভর্তি থেকে পরীক্ষা দিয়েও রিগানের সাফল্য, এলাকাবাসী মুগ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​প্রতিকূলতা ও শারীরিক অসুস্থতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য—তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার কৃতি শিক্ষার্থী রিগান। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থেকে চারটি পরীক্ষা দেওয়া সত্ত্বেও এসএসসি পরীক্ষায় ৪.৩৩ জিপিএ পেয়ে পাশ করায় এখন এলাকাবাসীর প্রশংসায় ভাসছে সে।

​রিগান চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার বাসিন্দা রায়হান উদ্দীনের ছেলে। এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালের বিছানায় শুয়েই চার-চারটি পরীক্ষায় অংশ নেয় সে। অসুস্থতার মাত্রা এতই তীব্র ছিল যে, তার বাবা রায়হান উদ্দীন একপর্যায়ে আশাই ছেড়ে দিয়েছিলেন—ছেলে হয়তো এবার পাশই করতে পারবে না।

​ছেলেকে নিয়ে বাবার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু হঠাৎ এই অসুস্থতা সবকিছু থমকে দেওয়ার উপক্রম করেছিল। সব বাধা পেরিয়ে ফল প্রকাশের দিন যখন জানা যায় রিগান ৪.৩৩ জিপিএ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, তখন এক অলৌকিক আনন্দের পরশ নেমে আসে পরিবারটিতে।

​ছেলের এই অদম্য লড়াই ও সাফল্যে আবেগপ্লুত হয়ে বাবা রায়হান উদ্দীন এলাকায় প্রতিবেশীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। আনন্দিত বাবা জানান, জিপিএ-৫ পাওয়ার চেয়েও এই প্রতিকূল পরিস্থিতিতে পাশ করে আসাটা তার কাছে অনেক বড় জয়।

​রায়হান উদ্দীন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, "আমার স্বপ্ন ছিল ছেলে ভালো কিছু করবে, অসুস্থতাও তাকে থামিয়ে রাখতে পারেনি। আমার বিশ্বাস, রিগান ভবিষ্যতে বড় হয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।"

​অসুস্থতার সাথে লড়াই করে পাওয়া রিগানের এই ফলাফলে ফার্মপাড়া এলাকার বাসিন্দারাও মুগ্ধ। স্থানীয়রা মনে করছেন, রিগানের এই অদম্য মানসিকতা চুয়াডাঙ্গার অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo