• সমগ্র বাংলা

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসাছাত্র অপহরণ: রুবেলের ৫ বছরের কারাদণ্ড, খালাস ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় রুবেল খন্দকার (২০) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল খন্দকার বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি নগরকান্দার একটি আবাসিক মাদ্রাসার ১০ বছর বয়সী শিক্ষার্থী হেদায়েত উল্লাহ নিখোঁজ হয়। পরদিন ১৫ জানুয়ারি অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. কামাল খন্দকার নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে রুবেল খন্দকার ও সোহেল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন এবং অন্য আসামির বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo