ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ পাবনা পৌর শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুবসমাজকে সচেতন করা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।
বুধবার (১২ আগস্ট) বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে শহীদ চত্বর থেকে র্যালিটি বের হয়। এতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ চত্বরে এসে শেষ হয়।
পরে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা পৌর যুব বিভাগের মঞ্জিল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, যুব জামায়াতের জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আজকের তরুণরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এর প্রভাব শুধু একজন ব্যক্তির ওপর নয়, পরিবার ও পুরো সমাজের ওপর পড়ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান ও সরবরাহের উৎস বন্ধ করতে হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

মন্তব্য (০)