ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানির কার্যালয় হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

মন্তব্য (০)