• সমগ্র বাংলা

প্রশাসনের সাথে বৈঠকে শ্রমিকদের তিন দফা মানতে সমঝোতা, অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পরিবহন ধর্মঘট অবসানে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমঝোতা বৈঠকে শ্রমিকদের তিন দফা পুরনে স্হানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আশ্বাসে অনিদিষ্টকালের সড়ক অবরোধসহ পরিবহন ধর্মঘট ৮ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে।  শুরু হয়েছে আভ্যন্তরিন রুট এবং (ঢাকাসহ) দুর পাল্লার সব ধরনের যানবাহন চলাচল। বৈঠক শেষে আজ সন্ধ্যা ৭টার দিকে ধর্মঘট অবসানের ঘোষনা দেন শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম।

শ্রমিকদের দাবি মেনে আগামীকাল বুধবার আইনি প্রক্রিয়ায় শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে কারামুক্তি,  সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমানকে রংপুর রেঞ্জের বাইরে অন্য রেঞ্জে বদলী এবং কোতয়ালী থানার ইনচার্জ নুর নবীকে অন্যত্র বদলীর আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধসহ পরিবহন ধর্মঘট।

তুচ্ছ ঘটনা জেরে গত রবিবার কোতয়ালী থানার মধ্যে সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমানকে থাপ্পড় মারেন পরিবহন শ্রমিক নেতা এবং জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব। এঘটনায় তাকে আটক করে দৈহিক নির্যাতন চালায় কোতোয়ালী থানা পুলিশ। এঘটনার জেরে তাকে দল থেকেও বহিষ্কার করেছেন দলটির নেতারা।

আটক নেতার মুক্তি এবং সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমানকে চাকুরিচ্যুতসহ গ্রেপ্তার এবং কোতয়ালী থানার ইনচার্জ নুর নবীকে অপসারনের ( তিন দফার) দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সড়ক অবরোধসহ অনিদিষ্টকালের পরিবহন শুরু করে ক্ষুব্ধ শ্রমিকরা। এতে এ্যাম্বুলেন্সসহ দিনাজপুরসহ ৩ জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয় পথচারিসহ যাত্রীদের।

ধর্মঘট অবসানে জেলা প্রশাসনের আহবানে বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসে আলোচনাসভা। বৈঠকে অংশ নেন সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম,  বিএনপির জেলা কমিটির সভাপতি জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল,  সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, স্হানীয় সরকারের উপ পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম, শওকত আলী তোতা, মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালাসহ বিভিন্ন পর্য্যায়ের শ্রমিক নেতারা।

এর আগে বিএনপির জেলা কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে আন্দোলনরত শ্রমিকরা।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo