• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ১৮ লিটার চোলাই মদসহ আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে বান্দরবান থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বাংলা মদ আনা হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয়রা গাড়িটির পিছু নেন। সিএনজিটি দস্তিদারহাট হয়ে ছদাহার মিঠার দিঘী এলাকায় পৌঁছালে স্থানীয়রা সেটি আটক করেন এবং পরে পুলিশকে খবর দেন।

আটকরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাকমুয়া এলাকার মো. ওমর ফারুক (২৭), মো. সাকিব (২৬) এবং সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের নুনু চৌধুরীর বাড়ি এলাকার আব্দুর রহিম ওরফে রাজীব (৩২)।

পুলিশ জানায়, অভিযানে দুটি বস্তার ভেতর থেকে ২৫০ মিলিলিটারের ৭২টি কোমল পানীয়ের বোতলে ভর্তি মোট ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ বহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo