• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখ থেতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
‎ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পাঁচটার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে তেমন লোকজনও ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি।
‎তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত তিন থেকে চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি একা একা বিড়বিড় করে কথা বলতেন এবং কখনো কখনো হাসতেন। এ কারণে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
‎স্থানীয়দের ধারণা, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় ওই নারী নিহত হয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ না করায় কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উদ্ধার হওয়া নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo