• সমগ্র বাংলা

তিন দফা দাবিতে দিনাজপুরে পরিবহন শ্রমিকদর সড়ক অবরোধ এবং দুরপাল্লার কোচসহ সব রুটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে  মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের  একজন নেতাকে গ্রেপ্তার এবং দৈহিক নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন রুটে সড়ক অবরোধ শুরু করেছে সহকর্মী পরিবহন শ্রমিকরা। পাশাপাশি  দুর পাল্লার কোচসহ সব রুটে অনিদিষ্টকালের  পরিবহন ধর্মঘট শুরু করেছে তারা। এতে গন্তব্য পৌছাতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারিসহ অন্যান্য যানবাহনকে।

অবিলম্বে আটক শ্রমিক নেতাকে মুক্তি নির্যাতনের ঘটনায় সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমানে গ্রেপ্তার কোতয়ালী থানার ইনচার্জ নুর নবীকে অপসারন দাবি করেছে তারা।

জানা গেছে,  গত রবিবার কোতয়ালী থানায় ওসির অফিস কক্ষে সাধারন পোষাকে অবস্হানকারি সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমানের সাথে শ্রমিক নেতার বাকবিতন্ডা ঘটে। এসময় রাগের বশে ওই পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় দেন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব। এঘটনায় তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশ।  ঘটনার জন্য দুঃক্ষ প্রকাশ করলেও নমনীয়তার পরিবর্তে আটক শ্রমিক নেতাকে বেধড় পিটুনি দেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শ্রমিক নেতাকে বেধড়ক পিটুনির ঘটনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা নিমনগর বাস স্টান্ডসহ বিভিন্ন রুটে অবরোধ দিতে শুরু করে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোন্নাফ মুকুল এবং একই সংগঠনের আহবায় আব্দুল কাইয়ুম জানান, আটক শ্রমিক নেতাকে মুক্তি এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের দাবিতে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্ঘটন শুরু করেছে তারা।

এতে দুর পাল্লার কোচসহ পর্য্যায়ক্রমে এতে দুর পাল্লার কোচসহ পর্য্যায়ক্রমে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo