• সমগ্র বাংলা

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর্দখলে হুঁশিয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা।  রোববার (৯ আগস্ট) বিকেলে পৌর সুপার মার্কেটের সামনে থেকে অবৈধ স্থাপনা সরানোর এ কার্যক্রম শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকী।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল একশ্রেণীর ব্যবসায়ী। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে রোববারের অভিযানে ফুটপাত ও মূল সড়কের ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শহরের সৌন্দর্য রক্ষা ও সুশাসন বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। একই সাথে ফুটপাতে নতুন করে কোনো দোকান বা স্থাপনা নির্মাণ না করার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo