• সমগ্র বাংলা

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে ।

আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে দিকে  ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

নিহত স্বামী স্ত্রীরা হলেন- মোছাঃ রিনা আক্তার (২৫) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। ও স্বামী আল আমিন। তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিক ছিলেন। প্রেমিক আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, দুপুরের পর থেকে তারা দুজন রেলপথ ধরে হাঁটাহাটি গল্প খুনসুটি করেছে। দীর্ঘ সময় যাবৎ তারা রেলপথে বসে গল্প আড্ডায় সময় কাটিয়েছেন। হঠাৎ করে বিকালের  দিকে তাদের মৃত্যুর খবর পায়।

স্থানীয় বাসিন্দা লিপি বেগম বলেন, বিকাল ৫ টার দিকে রেলপথে হাঁটাহাটি করার সময় দুজন ছেলে ডাকাডাকি করে জানায় দুজন মানুষ রেলপথ মারা গেছে। এরপর আশপাশের লোকজন গিয়ে দুজনের মরদেহ দেখতে পায়।

নিহত রিনা আক্তারের ভাই সুমন বলেন, পূর্বের স্বামীর ঘর থেকে চলে এসে প্রেমিক আল আমিনকে বিয়ে করে বোন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা ছিলনা। কারণ স্বামী আলআমিন মোবাইল জোয়ায় আসক্ত ছিল। তবে কি কারণে আত্নহত্যা করছে তা বলতে পারবো না।

নিহতের ছোট বোন সামিয়া বলেন কয়েকদিন যাবত আমার বোনকে ফোন দিলেও সে ফোন ধরেনি। আজকে সকালে আমার বোনকে ফোন দিলে বলে সে কোথাও বেড়াতে যাচ্ছে। সেখান থেকে এসে আমাকে ফোন দিবে। বিকেলে তার মৃত্যুর খবর শুনতে পাই। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকালের দিকে এক ছেলে এক মেয়ে ময়মনসিংহ গামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার সড়ক জুড়ে পড়ে রয়েছে। হাত এক জায়গায়, মাথা এক জায়গায়, জুতোজোড়া এক জায়গায়, চুল এক জায়গায় পড়ে রয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo