• সমগ্র বাংলা

ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি'র আধুনিক প্রশিক্ষণ ও গোলমরিচ চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আমদানিনির্ভরতা কমিয়ে দেশের মাটিতে মশলার উৎপাদন বাড়াতে ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল’ শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ।

শুক্রবার (৭ আগষ্ট ) দুপুরে জেলার বাহিরদিয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে চাষীদের মাঝে বারি উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ‘বারি গোলমরিচ-১’-এর চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এর আগে উপ-কেন্দ্র প্রাঙ্গণে একটি উন্নত জাতের দারুচিনি চারা রোপণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঠ পর্যায়ে মশলা চাষ সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈজ্ঞানিক কর্মকর্তারা কৃষকদের  উন্নত ও উচ্চফলনশীল জাত নির্বাচন,

আধুনিক চারা রোপণ ও সঠিক পরিচর্যা পদ্ধতি, বৈজ্ঞানিক উপায়ে রোগ-বালাই ও পোকা দমন ব্যবস্থাপনা এবং  কম খরচে উৎপাদন বৃদ্ধি ও লাভজনক বিপণন কৌশল বিষয় গুলোতে ধারণা দেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বারি'র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, "আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী জাতের ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশে মশলার উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এতে কৃষকরা সরাসরি অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সিএসও ড. সেলিম আহমেদ, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার সিএসও মো. কামরুল ইসলাম, ফরিদপুরের সিএসও মো. মাহমুদুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo