• সমগ্র বাংলা

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হন। অন্যদিকে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান নয়জন।
‎
‎শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কাজের অপেক্ষায় থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।
‎
‎দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
‎
‎বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।
‎
‎এর কিছুক্ষণ পর সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
‎
‎হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। আহত হন আরও অন্তত ১৩ জন।
‎
‎খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo