• সমগ্র বাংলা

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা মর্মে হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদল। এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের যারা নূন্যতম ভদ্রতা ও সৌজন্যতাটুকু রাজপথে ভুলে যাচ্ছেন সেই সমস্ত নেতাকর্মীদের বগুড়ায় কোন কর্মসূচি করতে দেয়া হবে না। দেশের চলমান পরিস্থিতিতে একটি চক্রের বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈরাজ্যের অপচেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচীতে জেলা যুবদলের নেতৃবৃন্দরা এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান  সড়কগুলোতে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের পিটিআই মোড়ে আসলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সংহতি জানিয়ে যুক্ত হন।

বিক্ষোভ মিছিল শেষে পুলিশ প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ বরদাশত করা হবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর অর্জনে আসেনি উল্লেখ করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমজীবী ও সাধারণ পেশাজীবী মানুষ রাজপথে নেমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। কেবল জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্য সাধারণ মানুষ মেনে নেবে না।

কর্মসূচিতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এ্যাড. এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সম্পাদক যথাক্রমে মিনহাজুল ইসলাম রিমন, রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, আহসান হাবীব সেলিম, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ ২৪টি ইউনিটের যুবদল নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo