ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং, নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কথিত ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমির হুমায়ূন কবির, সদর থানা আমির ফজলুল হক, সদর থানা সেক্রেটারি অ্যাডভোকেট সালাহউদ্দিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বিদ্যুৎ সংকট নিরসন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো, অভিযোগ অনুযায়ী ভূতুড়ে বিলের তদন্ত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)