ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে ২টি স্বর্ণেরবারসহ বাংলাদেশি এক পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।
বুধবার(৫ আগস্ট) বিকালে যাত্রীর শরীর তল্লাশী করে এই স্বর্নেরবার উদ্ধার করা হয়। আটক স্বর্ণ পাচারকারী মোবারক হোসেন মুনসিগঞ্জ সদর এলাকার তাজুউদ্দীনের ছেলে।
কাস্টমস গোয়েন্দা শাখার সহকারি কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাবার সময় ঐ যাত্রীর আচার-আচারন ও চলাফেরা সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা করা হয়। এসময় তার কাছে স্বর্ন থাকার কথা স্বীকার করে। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্নেরবার পাওয়া যায়।
যার বাজার মুল্য আনুমানিক ২২ লাখ টাকা। পরে তার শরীরের ভেতর আরো স্বর্ণ আছে কিনা সেজন্য এক্সরে করা হয়। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা করা হবে।
এদিকে বেনাপোল চেকপোষ্টে স্বর্ণ পাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ঢুকে পড়ছে ওপারে। পরবর্তীতে আটক হচ্ছে ভারতীয় কাস্টমসে। #
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)