• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইকোর্টের দালালসহ সাগর আহম্মেদ নামের এক ভূয়া আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলো আইনজীবীরা। আটককৃত সাগর আহম্মেদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকায় তার বাড়ি।

মঙ্গলবার (৪ আগষ্ট) বেলা পোনে চারটায় আদালত চত্তর থেকে তাদেরকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মানি খন্দকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে কিশোরগঞ্জের মিঠামইন এলাকার সাগর আহম্মদ নিজেকে ঢাকা হাই কোর্টের এ্যাডভোকেট পরিচয় দিয়ে দামুড়হদা উপজেলার পাটাচোরা গ্রামে বিবাহ করে চুয়াডাঙ্গা আদালতে নিজেকে আইনজীবি পরিচয়ে বিভিন্ন মানুষের কাছে থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে হাইকোর্ট থেকে তাদের বিভিন্ন মামলার রায় ও জামিন করিয়ে দেবে বলে। অনুরুপভাবে গত ১৬/০৫/২৬ ইং তারিখে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে অন্ধ বিপ্লব আলীর জমির রায় হাইকোর্ট থেকে  করিয়ে দেবে বলে বিভিন্ন সময়ে সর্বমোট ১,০৬,০০০/ টাকা হাতিয়ে নেয়। বিপ্লব আলী আজ ২ আগষ্ট মঙ্গলবার চুয়াডাঙ্গায় বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানি খন্দকারের কাছে  প্রতারক ও কথিত সাংবাদিক সাগর আহম্মেদের নামে মামলা করতে আসে। এসময় লোক মারফত বিপ্লব আলী জানতে পারে ভূয়া আইনজীবী সাগর আহম্মদকে চুয়াডাঙ্গা আদালত চত্ত্বরে ঘুরে বেড়াচ্ছে।   এ খবর পেয়ে  আইনজীবী সহকারীরা কৌশলে  সাগর আহম্মদ ও তার এক সহযোগীসহ তাকে আইনজীবী সমতির অফিসে নিয়ে আসে। এরপর বারের আইনজীবীরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক তথ্যে উপযুক্ত প্রমান দিতে না পারায় প্রথমে কিশোরগঞ্জ বারের সদস্য ও পরে ঢাকা হাইকোর্টের জৈনক আইনজীবীর জুনিয়র হিসাবে পরিচয় দেয়। চুয়াডাঙ্গা বারের সাধারণ সম্পাদক মানি খন্দকার উল্লেখিত  স্থানে খোঁজ নিয়ে জানতে পারেন সাগর আহম্মেদ হাই কোর্টের জৈনক আইনজীবীর  নাম ভাঙিয়ে সারা দেশে  প্রতারণা করে বেড়াচ্ছে।  তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া আবেদন করেন । এসময় প্রতারক ও ভূয়া আইনজীবী হিসেবে সাগর আহম্মেদ  ও তার সহযেগী দালালকে চুয়াডাঙ্গায় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সাথে অনান্য ভুক্তভোগীরাও সাগর আহম্মেদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করার জন্য প্রক্রিয়া করছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান,  আমরা সাগর আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করছি আরো তথ্য পেলে জানানো হবে। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo