• সমগ্র বাংলা

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর করছে: বাবুল এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ড, স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক আচরণের ওপর বলে মন্তব্য করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি উল্লেখ করেন, বিএনপি যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, তবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে, দলে স্বচ্ছতার অভাব দেখা দিলে, দুর্নীতিতে জড়িয়ে পড়লে কিংবা জনগণের আস্থা হারালে বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিগত পাঁচ মাসের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সংসদ সদস্য বাবুল জানান, মেলান্দহ ও মাদারগঞ্জের ১২৯টি মসজিদ-মাদ্রাসা, ৩৫টি ঈদগাহ ও গোরস্থান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি উন্নয়ন অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়ন পরিচালনায় কোনো ভুল-ত্রুটি দেখা দিলে তা দ্রুত সংশোধনের তাগিদ দিয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন তিনি। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে তিনি শক্ত হুঁশিয়ারি দেন।

সমাবেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সরকারের উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান অন্যান্য বক্তারা। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার কবির কাদির তালুকদার শ্যামল, এম. রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফ আনন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন ও শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo