ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে সোমবার (৩ আগস্ট) পৌর সদরে অভিযান চালিয়ে ২ মাদক সেবীকে আটক করে থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে ১ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ণ্ডে দন্ডিত করেন।
চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার দোলং এলাকার মৃত ওসির উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪০) ও ছোট শালিকা এলাকার মোহাম্মদ হানিফ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৬) কে মাদকদ্রব্য সেবনের দায়ে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১ মাসের জেল ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে ২ মাদক সেবিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)