• সমগ্র বাংলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফি অতি শিগগিরই বৃদ্ধি পাবে। বর্তমানে জন্ম বা মৃত্যু ঘটনার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফি দিতে হয় না। তবে নতুন নীতিমালা অনুযায়ী এক বছরের বেশি সময় পর জন্ম নিবন্ধন করলে ফি বৃদ্ধি করা হবে বলে তিনি জানিয়েছেন।

র‌বিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, জন্ম নিবন্ধনের সংশোধন এবং নতুন নিবন্ধনের ক্ষেত্রে শিশুদের জন্য টিকাকার্ড এবং প্রাপ্তবয়স্কদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটি শুধু প্রশাসনিক কর্মকর্তার একার দায়িত্ব নয়, জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্থানীয় গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে তিনি বালিয়াটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo