• সমগ্র বাংলা

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ এই মেলার আয়োজন করেছে।

রবিবার বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথমেই জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে অংশগ্রহণকারী প্রত্যককে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা প্রদান করা হয় এবং র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন বর্তমান বর্ষাকাল চলছে। বৃক্ষ রোপনের এখনই উপযুক্ত সময়। আগামীর জন্য একটি সবুজে ভরা নিরাপদ পৃথিবী বিনির্মাণ করতে হলে এখনই যার যেখানে যেটুকু জায়গা আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপন করার কোন বিকল্প নেই। তাই দৃষিত আবহাওয়ার মধ্যে বুক ভরে একটু নিরাপদ নি:শ^াস নিতে হলে আসুন আজই একটি বনজ কিংবা ফলদ বৃক্ষ রোপন করি। আর বেশি বেশি করে বৃক্ষ রোপনে প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করতে এই ধরণের মেলার বেশি বেশি আয়োজন করার আহ্বান জানানো হয়। মেলায় ৪৪টি স্টল অংশ গ্রহণ করছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ বৃক্ষ মেলা চলবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo