ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় গোপনে এক প্রবাসী স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সাদেক আলীর ছেলে ও মেলান্দহ পৌর বাজারের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী।
জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম মেলান্দহ পৌর এলাকার গরুহাটের পাশে নিজস্ব বাসায় বসবাস করতেন ও প্রবাসীর স্ত্রী পাশাপাশি একটি বাসায় ভাড়ায় বসবাস করতেন। বাথরুমে গোসল করার সময় শফিকুল ইসলাম তার নিজের বাসার ছাদ থেকে মুঠোফোনে ওই নারীর ভিডিও ধারণ করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এক প্রবাসীর স্ত্রীর গোসল করার ভিডিও ধারণ করার অভিযোগে শফিকুল নামে যুবককে গ্রেফতার করে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)