• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বাদ আছর “জুলাই সনদ মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে” স্লোগানে উপজেলার চরহোসেনপুর মার্কাজ মসজিদ প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান।

সমাবেশে অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত জুলাই সনদ হলো এ দেশের আপামর মানুষের নতুন স্বাধীনতার দলিল ও গণভোটের স্পষ্ট রায়। এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে শতশত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা স্বৈরাচারের খুনি দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

অবিলম্বে জুলাই গণহত্যার সাথে জড়িত সকল খুনি ও হুকুমদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদদের রক্ত এবং গুম খুনের শিকার পরিবারগুলোর আর্তনাদ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার ভাষায় সরকারকে জানিয়ে দিতে চাই। অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। জনগণের রক্তে অর্জিত এই দাবিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যদি জনগণের এই ম্যান্ডেট ও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করা হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

উক্ত গণমিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, পৌর জামায়াতের সভাপতি আবদুল্লাহ সুমন, সেক্রেটারি গোলাম মোস্তফা, এবং ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিনসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo